
টেকনাফ প্রতিনিধি, আবু মুসা
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২০ মে ২০২৬) ভোররাতে উখিয়ার সীমান্তবর্তী একটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এসময় মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।