1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

উখিয়ায় বিজিবির সফল অভিযান: ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৪ বার পঠিত

নজরুল ইসলাম খোকন,
টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালান বহনকারী সন্দেহভাজন ব্যক্তি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ জুন রাত সাড়ে ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়নের বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী রহমতের বিল এলাকায় অবস্থান নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দল সেখানে নজরদারি জোরদার করে।

রাত প্রায় ১১টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেয়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে খাকি রঙের মোড়কে রাখা নীল রঙের বায়ুরোধী ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে গণনা করে মোট ১,০০,০০০ (এক লাখ) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,
“সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন,
“বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”

উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠার পর থেকে সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে। সর্বশেষ এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সীমান্তে মাদকবিরোধী কার্যক্রমে বিজিবির আরেকটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24