1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

উনছিপ্রাং দারুল ইরফান মাদরাসায় ৩ ছাত্রের হিফজ সম্পন্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার
টেকনাফ উপজেলার উনছিপ্রাং এলাকায় অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “আল মাদরাসাতুল ইসলামিয়া দারুল ইরফান মুহিউচ্ছুন্নাহ ও এতিমখানা”-এর হিফজ বিভাগ থেকে ৩ জন মেধাবী ছাত্র পবিত্র কুরআন মাজিদের পূর্ণাঙ্গ হিফজ সম্পন্ন করেছে। সোমবার (১১ মে) শেষ সবক প্রদানের মাধ্যমে তারা এ গৌরবময় অর্জন লাভ করে।
হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীরা হলেন— হাফেজ নাঈমুল ইসলাম, হাফেজ মুহাম্মদ ফুরকান এবং হাফেজ আরিফুর রহমান। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে তারা মহান আল্লাহর কালাম নিজ হৃদয়ে ধারণ করতে সক্ষম হয়েছে।
এ উপলক্ষে মাদরাসা মিলনায়তনে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনের হাফেজরা সমাজ ও জাতির জন্য গর্বের বিষয়। তারা দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তারা আরও বলেন, নিয়মিত তদারকি, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলেই এ ধরনের সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের এই অর্জনে মাদরাসা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বরকত, কল্যাণ ও দ্বীনি জীবনে সফলতা কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24