
বিএস বিদ্যুৎ,ভ্রাম্যমাণ প্রতিনিধি
মহান মে দিবস উপলক্ষে এপেক্স বাংলাদেশের জেলা -০২ এর অন্তর্গত এপেক্স ক্লাব অব সাভার এর উদ্যোগে মিরপুর ১২ তে মেহেনতি মানুষের মাঝে ফল ও পানীয় বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি এপে. বিএস বিদ্যুৎ, ক্লাব সচিব এপে. মিজানুর রহমান নাসরু, ক্লাব ট্রেজারার এপে. গোলাম রাব্বানী বাবুল, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেসন ডিরেক্টর এপে. শিউলি রহমান ও সার্জেন্ট এট আর্মস এপে. মোস্তাকিম মন্জু প্রমূখ। এছাড়াও এপেক্স ক্লাব অব সাভারের সদস্যবৃন্দ ১লা মে সকালে মতিঝিল এ এপেক্স বাংলাদেশের জাতীয় ভাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জেলা -০২ এর অন্যতম ক্লাব এপেক্স ক্লাব অব মিডটাউন এর সার্ভিস প্রোগ্রামেও অংশগ্রহণ করেন।