1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

এফ এম রফিকুল ইসলাম খর্নিয়া ইউনিয়নবাসীর সেবায় জীবন উৎসর্গ করতে চান

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৯ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা ।
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এফ এম রফিকুল ইসলাম এক গণসংযোগে খর্নিয়া ইউনিয়নবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্প্রতি স্থানীয় ভোটার ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “খর্নিয়া ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। আসন্ন নির্বাচনে খর্নিয়া ইউনিয়ন বাসী যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তবে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের অধিকার আদায়ে এবং এই ইউনিয়নের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। খর্নিয়া ইউনিয়ন বাসীর সুখ-দুঃখে পাশে থেকে জীবন উৎসর্গ করে দিতেও আমি কুণ্ঠাবোধ করব না।”
মতবিনিময় সভায় তিনি খর্নিয়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, এবং আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং কৃষি ও শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন।
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, তরুণ সমাজ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা এফ এম রফিকুল ইসলামের এই অঙ্গীকারকে সাধুবাদ জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে একজন সৎ ও নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি হিসেবে তাকে সমর্থন করার আশ্বাস ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24