1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

এমপির নির্দেশনা উপেক্ষা করে বিশনন্দি ফেরিঘাটে চাঁদা আদায়ের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দি ফেরিঘাট এলাকায় সিএনজি চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের অনুমতি ছাড়াই প্রতিদিন স্ট্যান্ড থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম আজাদ নির্বাচনের আগে আড়াইহাজারকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করার অঙ্গীকার করেছিলেন।

নির্বাচনের পর বিভিন্ন সড়কে যানবাহন থেকে চাঁদা আদায় বন্ধে উদ্যোগও নেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা অমান্য করে বিশনন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের নেতৃত্বে ফেরিঘাট সিএনজি স্ট্যান্ডে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে। এ কাজে কয়েকজন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি চালক জানান, স্থানীয় সিএনজি থেকে প্রতি সিরিয়ালে ৩০ টাকা এবং ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা সিএনজিগুলো থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।

টাকা দিতে অস্বীকৃতি জানালে চালকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে।

অভিযোগের বিষয়ে গাজী মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, অনুমতি নিয়েই টাকা সংগ্রহ করা হচ্ছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান বলেন, ফেরিঘাট ইজারার জন্য আবেদন করা হলেও কাউকে অনুমোদন দেওয়া হয়নি। এছাড়া সেখানে টাকা আদায়ের কোনো বৈধ অনুমতিও নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ফোন করে হুমকি দিয়ে বলা হয়, কোনো বাধাই তাদের কার্যক্রম বন্ধ করতে পারবে না।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি
তারিখ :১৭-০৫-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24