1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

ঐতিহ্যবাহী দক্ষিণ গুনরাজদী ও মধ্য ইচলী আহমদীয়া ঈদগাহে ঈদুল আযহার জামাত সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর শহরের পৌরসভার ১১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী দক্ষিণ গুনরাজদী ও মধ্য ইচলী আহমদীয়া ঈদগাহ মাঠে ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ঈদের জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ঈদগাহ মাঠে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের জামাতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব ওমর পাটওয়ারী, চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু পাটওয়ারী, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, পৌর ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাইনুল ইসলাম পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেন আনু পাটওয়ারী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভূঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বারেক ভূঁইয়া, যুবলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মাহমুদ হোসেন, ছাত্রলীগ নেতা হাসিবুজ্জামান পাটওয়ারী এবং চাঁদপুর যুব ফাউন্ডেশনের সাবেক সভাপতি মামুন ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ঈদের নামাজ পরিচালনা করেন ভূঁইয়া বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া। মোনাজাত পরিচালনা করেন সাতানী পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান।

মোনাজাতে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনার পাশাপাশি এলাকার সকল মরহুম ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24