1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

ওসির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলছে

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

মো ঃ হোসাইন নাঈম
ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ ।

ময়মনসিংহ নগরীতে ওসি শিবিরুল ইসলাম- নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলছে । ময়মনসিংহ নগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের শিবিরুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। উদাহারণস্বরূপ, ময়মমসিংহ নগরীর বদরের মোড়, আর কে মিশন রোড বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে । স্থানীয় মানুষদের অভিযোগ, বদরের মোড়ে একটি নির্মাণাধীন ভবন চন্দবিন্দু টাওয়ারে ঠিকাদার রবিউল ইসলাম সবুজ এর দায়িত্বের অবহেলার কারণে স্থানীয় যুবদল নেতা সোহাগ, যুবদল নেতা নাজিম ও যুবদল নেতা মিঠুন এর কর্মী – সমর্থকরা মাদক ব্যবসা ও মাদক সেবন চালিয়ে যাচ্ছে । এমন অবস্থায় এলাকাবাসী পুলিশের বিশেষ অভিযান আশা করেন । মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার এবং মাদকের বিস্তার রোধ করাই এ অভিযানের মূল লক্ষ্য বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, নগরীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে পুলিশের একাধিক টিম অংশ নিচ্ছে।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদক সংক্রান্ত তথ্য পেলে তাৎক্ষণিক থানায় জানানোর অনুরোধ করেছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24