
টেকনাফ প্রতিনিধি আবু মুসা
কক্সবাজার জেলায় Human Aid International এর উদ্যোগে আগামী ৬ জুন ২০২৬ শনিবার অনুষ্ঠিতব্য ঈদ পূর্ণমিলনী ও সদস্যদের পরিচয়পত্র (কার্ড) বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে ২০২৬) কক্সবাজারের একটি হোটেল নিরিবিলি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কক্সবাজার জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ বেলাল, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নেছা জিন্নাত, শিশু বিষয়ক সম্পাদক আব্দুল রশিদ বাবু, যুগ্ম অর্থ সম্পাদক নাছিমা আক্তার, সদস্য সোলতান আহমদ, কামরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, রাসেল তালুকদার, আবু মুসাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, আগামী ৬ জুন ২০২৬ শনিবার সংগঠনের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (কার্ড) বিতরণ করা হবে এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, সকল সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। কোনো সদস্য অনুপস্থিত থাকতে পারবেন না। সকলকে আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এছাড়াও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন দায়িত্ব ও কাজ বণ্টনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে সকল সদস্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।