1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

কটূক্তির অভিযোগে সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলকে কারণ দর্শানোর নোটিশ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ সামছুল হক, নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার মদন উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে মদন উপজেলা প্রেসক্লাব কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ মে) মদন উপজেলা প্রেসক্লাবের প্যাডে সভাপতি আল মাহবুব আলম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।
নোটিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও প্রেসক্লাব কর্তৃপক্ষের নজরে আসে। ওই ভিডিওতে মোশাররফ হোসেন বাবুলকে নেত্রকোণার কৃতি সন্তান, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও মদন উপজেলা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক জননেতা মোঃ লুৎফুজ্জামান বাবর সম্পর্কে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় তার মন্তব্যকে “কটূক্তিকর” উল্লেখ করে প্রেসক্লাব কর্তৃপক্ষ।
নোটিশে বলা হয়, তার এমন বক্তব্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাসহ দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং এটি সম্পূর্ণ শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ। তার কর্মকাণ্ডে মদন উপজেলা প্রেসক্লাব কর্তৃপক্ষ “বিব্রত, হতবাক, লজ্জিত ও অপমানবোধ” করছে বলেও উল্লেখ করা হয়।
এছাড়া নোটিশে দাবি করা হয়, মোশাররফ হোসেন বাবুলের কর্মকাণ্ড প্রেসক্লাবের গঠনতন্ত্রের ধারা-১১ এর (খ), (ঙ) এবং ধারা-১৩ এর (চ) লঙ্ঘন করেছে।
প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার সদস্যপদ স্থগিতসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নোটিশের অনুলিপি মাননীয় সংসদ সদস্য মোঃ লুৎফুজ্জামান বাবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মদন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করা হয়েছে।

মোঃ সামছুল হক।

নেত্রকোনা।

মোবাইল নং০১৯৩৮৩২০৮২৪.

তাং-১৬/০৫/২০২৬ইং.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24