
আকাশের’ পরে আর কতো কাল
এবার ধূলোর পৃথিবীতে নামো
ধূলির দেহ ধূলিতে লুটাবে
ধূলিতে মিশিবে দেহ।
ধন দৌলত সান সৌকত
সবই তো আজি গৌণ
জঠরে আগলে কি হবে আর
এই তুচ্ছ জীবনের জন্য?
হায়! মানুষ যখন অনাহারে রয়
ক্ষুধাই অনল জ্বালায়
তখন মানুষ হয়ে মানুষের জন্য
মানুষের পাশে দাঁড়ায়।
তোমার দিকে হাত পেতে রয়
তুমি যে জনপ্রতিনিধি
দিয়েছ কি তার সব অধিকার
না কি সব করেছো চুরি?
হায়! খোদা এরাই না কি জনপ্রতিনিধি
বড়ো মানবতার দেয় বাণী
গরীবের খাবার করে সব সাবাড়
রাতারাতি বনে যায় ধনী!
এবার, আকাশ থেকে ধূলিতে নামো
কান পেতে সব শুনো
মৃত্যু নাচিছে জীবনের কোলে
ধূলিতে মিশিবে দেহ!