1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

কবিতা- “মা তুমি কেমন আছো”

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ আব্দুল হামিদ সরকার।

মা তুমি কেমন আছো ?
এখনও কি তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় ?
হার্টবিটে কি অস্থির থাকে তোমার চিত্ত।
মা তুমি কেমন আছো?
এখনও কি মিষ্টি ভাষায় বয়ান কর নানা বাড়ির কেচ্ছা,
ক্ষয়ে যাওয়া স্মৃতি সাতঁরিয়ে তোমার কুশলাদি জানার বড্ড ইচ্ছা।
মা তুমি কেমন আছো ?
এখনও কি রাত জেগে অবলোকন কর; পুত্রদের বাড়ী ফেরার দৃশ্য,
আঙিনার এপাশ-ওপাশ ঘুরে বলো –
ডাহা অন্ধকার দেখা যায় না কিচ্ছু,
না- জানি বাছাধনদের কামড়াবে সাপ, পোকা আর বিচছু।
মা তুমি কেমন আছো ?
এখনও কি সবুজ রঙের সোয়েটার গায়ে জড়িয়ে,
দীর্ঘশ্বাস ফেলে বলো- হায় আল্লাহ্, রাসুল,
খোদাভীরু মন দাও পূত্রদের; ভাল রাখ তাদের।
এ-মিনতি শুধু, দোয়া কর কবুল।
মা তুমি কেমন আছো?
এখনও কি তুমি অভিমান কর আমাদের সঙ্গে,
নিঃশ্বাস খামছে ধরা কম্পমান হাতের ইশারায়,
মোদের হাতখানা টেনে বুকের পাজরে রেখে বলো,
“গড়াণ উঠেছে – কত কুলাবে জানে”
আর পারি নাতো বাবা নিয়ে চল ঢাকায়।
বুক চেরাই করে দেখো কি আছে ঐ খানে।
মা তুমি কেমন আছো?
এখনও কি বুকের সাঁই সাঁই শব্দে ঘুমাতে পারো না
ভ্যাপসা গরমে কাতরাচছ দুর্বল দেহে।
হয়ত ফ্যানের সুইচ দিতে চাও ফুল পাওয়ারে,
অন্ধকার প্রকোষ্ঠে কেমন কাটছে তোমার রাত প্রহরে।
মা তুমি কেমন আছো?
এখনও কি বাঁচার আকুতি নিয়ে খেতে চাও ঔষধ,
লাইরেক্স, মনোকার্ড,ইকোস্প্রিন, অর্জনারিষ্ট ভিটামিন,
আমরা তোমার উত্তরসুরী কি দিয়ে শুধাবো তোমার ঋণ।
মা তুমি কেমন আছো?
এখনও কি ফুলের চাদরে আচ্ছাদিত তোশকে ঘুমাও,
তুলতুলে বালিশ, টাংগানো মশারি,
নিথর দেহে, স্যাথস্যাঁথে মাটির গন্ধে কেবলই আহাজারী।
মা তুমি কেমন আছো ?
কি করে জানবো তোমার কুশলাদি,
নেই নেটওয়ার্ক, নেই বাহক, নেই ঠিকানা,
মায়ার সাগরে জড়িয়ে পড়া এ কেমন জামানা।
মা তুমি কেমন আছো?
বড্ড জানতে ইচ্ছে করে,
তোমার সান্নিধ্য বঞ্চিত বহু বৎসর,
হয়ত যুগের পর যুগ, যুগ থেকে যুগান্তরে,
তোমার চেহারা আজও মনে পড়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24