1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফ আব্দুল কাইয়ুমের ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ৮ নম্বর কলাবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ৮ নম্বর কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফ আব্দুল কাইয়ুম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহানুভবতা ও মানবতার অনন্য শিক্ষা দেয়। এই ঈদ আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা প্রয়োজন। পাশাপাশি তিনি মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।
শরিফ আব্দুল কাইয়ুম কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর ঈদ আনন্দময়, শান্তিপূর্ণ ও কল্যাণময় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
শেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের প্রকৃত শিক্ষা যেন সমাজে মানবতা, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
ঈদ মোবারক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24