
মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নড়াগাতি থানার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন যুগ্ম আহ্বায়ক নড়াগাড়ি থানা স্বেচ্ছাসেবক দল সাবেক সাধারণ সম্পাদক কলাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল। এম ডি সজিবুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহানুভবতা ও মানবতার অনন্য শিক্ষা দেয়। এই ঈদ আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা প্রয়োজন। পাশাপাশি তিনি মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।
এম ডি সজীবুল ইসলাম যুগ্ন আহ্বায়ক নড়াগাতি থানা স্বেচ্ছাসেবক দল। সাবেক সাধারণ সম্পাদক কলাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর ঈদ আনন্দময়, শান্তিপূর্ণ ও কল্যাণময় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
শেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের প্রকৃত শিক্ষা যেন সমাজে মানবতা, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
ঈদ মোবারক।