
জুলফিকার আলী, বিশেষ সংবাদদাতাঃ সাতক্ষীরার কলারোয়া ও পাশ্ববর্তী অঞ্চলের সর্বস্তরের মানুষের জন্য আধুনিক, নির্ভুল ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আশার আলো দেখাচ্ছে‘শেফা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’ (লাইসেন্স নং: HSM4528432)। কলারোয়া হাসপাতাল রোডস্থ রেজিস্ট্রি অফিসের পশ্চিম পাশে সম্পূর্ণ নতুন ও যুগোপযোগী ব্যবস্থাপনায় এই কনসালটেশন সেন্টারটি গড়ে তোলা হয়েছে।
স্থানীয় রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে এই প্রতিষ্ঠানে এখন থেকে নিয়মিত রোগী দেখছেন বিশিষ্ট মেডিসিন, ডায়াবেটিস ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মোঃ শফিকুল ইসলাম। উন্নত চিকিৎসা ও সঠিক রোগ নির্ণয়ের অভাবে কলারোয়ার সাধারণ মানুষকে আর দূর-দূরান্তে কিংবা বিভাগীয় শহরে ছুটতে হবে না। এখন থেকে নিজ এলাকাতেই তারা অভিজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে আধুনিক চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ পাবেন।
সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ডা: মোঃ শফিকুল ইসলাম প্রতি সপ্তাহের মঙ্গলবার ব্যতীত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত রোগী দেখছেন। এ ছাড়া কর্মজীবী ও দূরবর্তী অঞ্চলের রোগীদের সুবিধার্থে প্রতি শুক্রবার বিশেষ ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তার চেম্বার খোলা থাকছে। উন্নত ও সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে নিখুঁত রোগ নির্ণয় এবং রোগীদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা প্রদান করাই এই সেন্টারের মূল লক্ষ্য।
ইতিমধ্যেই সেন্টারে অগ্রিম সিরিয়াল ও জরুরি যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বর (০১৭১১-৭৪০৩১৮ এবং ০১৭১১-৭৪০৩১৯) সার্বক্ষণিক চালু করা হয়েছে। সচেতন মহলের মতে, আধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকের এই সমন্বয় কলারোয়া অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ও সাধারণ মানুষের চিকিৎসাব্যবস্থায় এক যুগান্তকারী ও ইতিবাচক ভূমিকা রাখবে।