
আলম হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় ১৯ শে মে থেকে ২১ মে ২০২৬ ইং পর্যন্ত ৩ দিন ব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ( ১৯ শে মে ) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসে ফিতা কাটার মাধ্যমে ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা শুভ উদ্বোধন করেন তালা কলারোয়ার মাননীয় সাংসদ অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন দুর্নীতির উর্ধ্বে উঠে মানুষের সে সেবায় কাজ করে যেতে হবে। ভূমি অফিসের সেবা গ্রামের সাধারণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। যেন কোন সাধারণ লোক সেবা নিতে এসে প্রতারণার শিকার না হয়। এসময় বিশেষ হিসাবে বক্তব্য রাখেন কলারোয়ার উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রউচ উদ্দিন, পৌর জামাতের আমীর ইউনুস আলী বাবু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, কৃষি কর্মকর্তা এস এম এনামুল হক, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা মোসলেম উদ্দিন, আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন প্রমুখ। সমগ্রঃ অনুষ্ঠানটি পরিচালনা করেন রিসোর্ট অফিসার আবু মুসা।