1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

কলারোয়ায় জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ; মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান নেতৃবৃন্দের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

আসাদুজ্জামান

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি শরীফুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে আমাদের অঙ্গীকার হলো কলারোয়া উপজেলাকে একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি আসাদুজ্জামান রোমেল, সহকারী সেক্রেটারি হাফেজ মফিজুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি তরুণ প্রজন্মের সম্ভাবনা নষ্ট করছে এবং সমাজের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের সুস্থ, নৈতিক ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে সচেতনতা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24