1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার কামিলের ফলাফলে অভাবনীয় সাফল্য

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

আলম হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি::::::
কলারোয়া উপজেলার একমাত্র কামিল মাদ্রাসা কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে প্রথমবার কামিল তাফসীর বিভাগে পরীক্ষায় অংশ গ্রহন করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
আজ রবিবার বিকাল তিনটায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)-এর অধীনে অনুষ্ঠিত দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব-২০২৪ পরীক্ষার ঘোষিত ফলাফলে দেখা যায়,
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে তাফসীর বিভাগে কামিল (স্নাতকোত্তর) পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২৬ জন। এরমধ্যে ১৭ জন প্রথম বিভাগে এবং ৯ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে।
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি ড.খান মোঃ মিজানুল ইসলাম সেলিম, — উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং জীবনের সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন। সাথে সাথে সকল শিক্ষকমন্ডলী ও গর্ভনিং বডির সকল সদস্য, জমিদাতা,শুভাকাঙ্ক্ষী, অভিভাবক গন, ছাত্র – ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা কে আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহবান করেছেন।
অধ্যক্ষ মাওলানা আহমদ আলী বলেন, আজ আমি মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি। আমার জীবনের বড় একটি স্বপ্ন আল্লাহ পুরুণ করেছেন। আমি সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24