1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কান্তজিউ মন্দির পরিদর্শনে অপর্ণা রায় দাস, স্বাগত জানালেন এমপি মনজুরুল ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

মোজাম্মেল হক :দিনাজপুর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি :দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক, ঢাকা রমনা কালী মন্দিরের সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস।
শুক্রবার (৩ জুলাই) সকালে একদল পুণ্যার্থীদের সঙ্গে নিয়ে তিনি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। এ সময় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।
পরিদর্শনকালে অপর্ণা রায় দাস মন্দিরের টেরাকোটা শিল্প, প্রাচীন স্থাপত্যশৈলী এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। সফরসঙ্গীরাও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কান্তজিউ মন্দিরের ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে পরিদর্শন শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24