1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
কারাদণ্ড ব্যাক্তি হলো, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে বাদশা (১৮)। সে উপজেলার সাহেববাজার এলাকার ভাড়াটিয়া। 
বৃহস্পতিবার বিকালে  উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বাদশা বেশি কিছুদিন ধরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে বিভিন্ন শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। তারি ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে স্কুল ফটকের সামনে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করায় ওই স্কুলের ছাত্ররা তাকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়।পরে‌ বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবহিত করলে। উপজেলা   সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে ইভটিজিংয়ের দায়ে ২দিনের কারাদণ্ড প্রদান করেন। এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, ইভটিজিংয়ের ঘটনা সত্যতা পাওয়ায় ওই যুবককে ২দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

###
তারিখঃ৩০/০৪/২০২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24