1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২১ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।।শনিবার (৯ মে) মধ্যরাতে গরু চুরির সময় এলাকাবাসী চোর চক্রের তিনজনকে আটক করে। এসময় তাদের গণপিটুনিতে তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে এবং মরদেহ মর্গে পাঠায়। এছাড়া গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।
রোববার (১০ মে) সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে, শনিবার দিবাগত মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় বাহাদুর মিয়া ও আবু বক্করের গরুর খামারে চোর চক্র হানা দেয়। এ সময় একটি গোয়াল থেকে গরু বের করে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা টের পেয়ে যায়। পরে তিনজনকে ঘেরাও করে হাত-পা বেঁধে আটকের পর এলাকাবাসী গণধোলাই দেন।
এ সময় চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলেও তাদের আটকে দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার অধীনস্থ ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে ওই তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

ফুলবাড়িয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, গত কয়েকদিন ধরেই এই এলাকায় চোরের উৎপাত বেড়েছে। গতকাল মধ্যরাতে পিকআপ ভ্যান নিয়ে চোর এলাকায় প্রবেশ করে। তারা গরু চুরির প্রস্তুতি নিলে এলাকাবাসী টের পেয়ে যায়। এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধোলাই দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ আসে।
স্থানীয় মসজিদের ইমাম মুফতি আতাউর রহমান বলেন, গত কয়েকদিন থেকে চোরের উপদ্রব বেড়েছে। সেজন্য এলাকার লোকজন কদিন ধরেই সজাগ রয়েছে। আজ ভোর ৪টার দিকে চোরের উপস্থিত টের পেয়ে এলাকার লোক তাদের আটক করে গণপিটুনি দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। চুরির কাজে ব্যবহার হওয়া গাড়িটি এলাকাবাসী পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24