1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কালিয়াকৈরে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে বাস-ট্রাক-প্রাইভেটকার, দুর্ভোগে অ্যাম্বুলেন্স সেবা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ১৭টি সিএনজি স্টেশনে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে অধিকাংশ পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাস, ট্রাক, সিএনজি ও প্রাইভেটকার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না। এতে আন্তঃজেলা পরিবহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।গ্যাস সংকটের কারণে জরুরি সেবা অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় লাইনে আটকে থাকতে দেখা গেছে। এতে রোগী পরিবহনে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
চন্দ্রা, মৌচাক, সফিপুর ও কালিয়াকৈর এলাকার বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, প্রতিটি পাম্পের সামনে দীর্ঘ যানবাহনের সারি। অনেক চালক রাতভর অপেক্ষা করেও গ্যাস পাননি।
সিএনজি চালক আব্দুল মালেক বলেন, সকাল থেকে লাইনে আছি, এখনো গ্যাস পাইনি। যাত্রী নিয়ে রাস্তায় বের হতে পারছি না, আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।
অ্যাম্বুলেন্স চালক সোহেল রানা বলেন,রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যেতে হয়। কিন্তু গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে জরুরি সেবা ব্যাহত হচ্ছে।
ঢাকাগামী প্রাইভেটকারের যাত্রী রেজাউল করিম বলেন,পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরে পাম্পে অপেক্ষা করছি। গ্যাস সংকটের কারণে ভোগান্তির শেষ নেই।
চন্দ্রা এলাকার উইনার সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার রাজিব ইসলাম বলেন,জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যাওয়ায় সরবরাহ প্রায় বন্ধ রয়েছে। ফলে গ্রাহকদের ফিরিয়ে দিতে হচ্ছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, জনদুর্ভোগ কমাতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে পরিবহন খাতে আরও দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24