1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কালিয়ায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, কালিয়ার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কোরবানির পশুর চামড়া ছাড়ানোর পর সঠিক নিয়মে লবণ ব্যবহার করে সংরক্ষণের বিভিন্ন কৌশল ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রেখে বাজারজাতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিসিক নড়াইলের উপ-ব্যবস্থাপক মোঃ সোলায়মান হোসেন। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে চামড়া সংরক্ষণের পদ্ধতি প্রদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ প্রদানকালে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন বলেন, কোরবানির পশু জবাইয়ের সময় সঠিক নিয়ম অনুসরণ না করলে যেমন স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, তেমনি চামড়ার গুণগত মানও ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রশিক্ষিত কসাইয়ের মাধ্যমে পশু জবাই ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, ইসলামিক ফাউন্ডেশন কালিয়া উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ শহীদুল্লাহ, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান, সাধারণ সম্পাদক বুলবুল কবির, স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিবৃন্দ, চামড়া ব্যবসায়ী, আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা কোরবানির পশুর চামড়া সংরক্ষণে আধুনিক ও কার্যকর পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24