1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল:
সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় শুরু হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক ভূমি সেবা মেলা-২০২৬।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ই-নামজারি ও অনলাইনভিত্তিক বিভিন্ন ভূমি সেবা বিষয়ে জনগণকে তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।
পাশাপাশি সাধারণ মানুষের জন্য সরাসরি পরামর্শ ও সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের বিভিন্ন উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24