1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনিধি।

শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে টেকসই ক্যাম্পাস উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার মেঘবাড়ি রিসোর্টে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এবং সম্মানিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আওয়াল বক্তব্য রাখেন।
কর্মশালায় ছৈলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, মোক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হাসান, বোয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশনারা ডলি, দেওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ সাথী, জামালপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, বালীগাঁও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা বেগম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রভাষক জুবায়ের আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়া এবং সাংবাদিক আল-আমিন দেওয়ান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি সমৃদ্ধ, পরিচ্ছন্ন, সম্ভাবনাময় জাতি গঠন করতে চাইলে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষার মানের ক্রমাবনতি রোধ করতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি. পাঠে যথার্থ মনোযোগী করে তোলা, শ্রেণিকক্ষে আকর্ষণীয় ও চিত্তাকর্ষক পাঠদান, শিক্ষক অভিভাবক মতবিনিময়, হোম ভিজিট, নিয়মিত শ্রেণি পরীক্ষা, মনিটরিং, নোট বই ও গাইড বইয়ে নির্ভরশীলতা হৃাস এবং প্রতিদিনের পাঠ শ্রেণিকক্ষেই নিশ্চিত করতে হবে। এছাড়াও বিদ্যালয়ের অবকাঠামো নিয়মিত রক্ষণাবেক্ষণ, শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা ও বাতির ব্যবস্থা, নিরাপদ বিশুদ্ধ পানি এবং টয়লেট, বিদ্যালয়ের আঙ্গিনায় গাছ লাগানো, বাগান করা, শ্রেণীকক্ষ নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা, শিশুদের শারীরিক ও মানসিক শাস্তিমুক্ত রাখার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগরীতে ছৈলাদী প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) ক্যাটাগরীতে বক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মর্জিনা আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরীতে পানজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ মহসিন ভুইয়া, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরীতে জামালপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শারমিন আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) ক্যাটাগরীতে ফুলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ ইউসুফ কাজী, শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) ক্যাটাগরীতে নাগরী বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুনমুন আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক (লিডার ট্রেইনার) দেওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শাহানাজ বেগম, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরীতে বাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা দলের উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এসএম নজরুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালক দলের চ্যাম্পিয়ন উত্তর সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24