1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

কাশিয়ানীতে ছাগল বাঁধতে গিয়ে ট্রেনের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নানির সাথে ছাগল বাঁধতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা-বেনাপোল রেলপথে জাহাবাদ এক্সপ্রেসের ধাক্কায় রবিবার (৬’জুন) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ছাবিহা খানম গোপালগঞ্জ পৌরসভার নিচুপাড়া এলাকার শিপন ফকিরের মেয়ে। ঈদের ছুটিতে সে তার নানা ব্যাসপুর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা কাঞ্চন শেখের বাড়িতে বেড়াতে আসে। রবিবার সকালে নানির সাথে বাড়ির পাশে ছাগল বাঁধতে যাওয়ার সময় উপজেলার ব্যাসপুর দক্ষিণ পাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় বেনাপোল থেকে ঢাকাগামী জাহাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে।

শিশু মৃত্যুর খবরে ব্যাসপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের নানা কাঞ্চন শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “নাতনিটা নানির সাথে ছাগল বাঁধতে গেছিল। রেললাইন পার হওয়ার সময় ট্রেন এসে ধাক্কা দেয়। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।”

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত পক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24