1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কাশিয়ানীতে মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতির বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৭১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:- আল ইমরান

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নে গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম সূফী মো: আ: সত্তার (রহ:) এর নাতি মাসুম বিল্লা নাজিমের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীদের ইভটিজিং এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ  উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্র-ছাত্রীরা বৃহস্পতিবার (১৪’মে) মাদ্রাসার অধ্যাক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরে গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতি মাসুম বিল্লা নাজিম ছাত্রীদের ‘কু’ প্রস্তাব দেওয়ার মাধ্যমে বিরক্ত করে আসছেন। মাদ্রাসায় ঢুকে শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। তার কথায় রেসপন্স না করায় ক্লাস রুমে গা ঘেঁষে বসে বিভিন্ন ভাবে হেনস্তা করার চেষ্টাও করেন। প্রতিবাদ করলে ছাত্র ছাত্রীদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ নিয়ে ভুক্তভোগী ছাত্র ছাত্রীরা বলেন, ‘আমরা এর যথাযথ বিচার চাই। ওই মাসুম বিল্লা নাজিম প্রতিষ্ঠানে ঢুকে আমাদের হ্যনাস্থ ও নির্যাতন না করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত মাসুম বিল্লা নাজিমকে মুঠোফোনে পাওয়া যায়নি। তার বাড়িতে গিয়ে দেখা যায় দরজায় তালা ঝুলছে। মাদ্রাসার অধ্যাক্ষের মাধ্যমে জানা জায়, অভিযুক্ত মাসুম বিল্লা নাজিমের ‘মা’ অসুস্থ হওয়ায় মাসুম বিল্লা নাজিম মাকে চিকিৎসার জন্য রাজধানীর ঢাকায় নিয়ে গিয়েছেন। 

মাদ্রাসার অধ্যাক্ষ মো: আ: কাইয়ুম মিয়া বলেন, ‘আমরা ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। মাদ্রাসার আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের সুবাদে অভিযুক্ত মাসুম বিল্লা নাজিমকে সোমবারে মাদ্রাসায় ডাকা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24