1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আলআমিন

কিশোরগঞ্জ, ১৩ জুন: কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ শনিবার (১৩ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে সভাপতি পদে মোঃ মহিউদ্দিন বাবুল ৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে ফুরকান উদ্দীন মানিক ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম (সরকার) ১০৪ ভোট পেয়ে বিজয় অর্জন করেন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ মহিউদ্দিন বাবুল বলেন, “দলিল লেখক সমিতিকে একটি সুশৃঙ্খল, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা সংগঠনের সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করব।”
সাধারণ সম্পাদক ফুরকান উদ্দীন মানিক বলেন, “সমিতির স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। দলিল লেখকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত মর্যাদা বৃদ্ধিতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”
সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (সরকার) বলেন, “সংগঠনের মধ্যে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, ঘুষ, স্বজনপ্রীতি বা অসদাচরণের সুযোগ দেওয়া হবে না। আমরা সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তুলতে কাজ করব।”
তারা আরও বলেন, ভবিষ্যতে সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, ন্যায়নীতি ও সদস্যদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং সকল ধরনের অনিয়ম, দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
নির্বাচন শেষে সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব কিশোরগঞ্জ জেলার দলিল লেখকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সংগঠনের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24