1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করা লক্ষ্যে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদরে মাতৃ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করা লক্ষ্যে এবং
শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে (সোমবার) দুপুর ২ ঘটিকায় যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিএইসসিপি উম্মে কুলছুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, রতন চন্দ্র সরকার, নুর ইসলাম, যুব ফোরামের সদস্য রুমিন ফারহানা প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন- এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর খোরশেদুল ইসলাম, রোকন উদ দৌলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বাল্যবিবাহ বন্ধে এবং মাতৃ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করা লক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24