1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কুড়িগ্রামে মাদকাসক্ত বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ, ২ মাসের দণ্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত বাবাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) বি‌কে‌লে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আমিনুল ইসলাম তারেক।
এর আগে বুধবার (৬ মে) বিকেলে উপজেলার দক্ষিণ বাশজানী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ বাশজানী গ্রামের মৃত এনছার আলীর ছেলে বাচ্চু মিয়া (৪৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে তার ছেলে মমিনুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ মে অতিরিক্ত মাদক সেবনের পর বাচ্চু মিয়া মানসিকভাবে অসংলগ্ন আচরণ শুরু করেন এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় পড়ে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি (বাবা) বাড়ির সামনে দা হাতে অবস্থান করছিলেন, যা পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর সমাধান হয়নি।
পরে অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ বাড়িতে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় বাচ্চু মিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আমিনুল ইসলাম তারেক জানান, ছেলের অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাকে মাদক সেবনের সময় আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24