1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কুমিল্লার মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
সংস্থার চেয়ারম্যান এস. এম. নজরুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনপত্রে জানানো হয়, গত ৭ জুলাই ২০২৬ তারিখে জারি করা এ অনুমোদনের মাধ্যমে এপ্রিল ২০২৬ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে কেন্দ্রীয় সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, সংস্থার গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে মানবিক, উন্নয়নমূলক, স্বেচ্ছাসেবী ও মানবাধিকারবিষয়ক কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
প্রতিক্রিয়ায় মওদুদ আবদুল্লাহ বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে, মওদুদ আবদুল্লাহ কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় বন্ধু মহল, স্থানীয় সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তার কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24