1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডের বহুল আলোচিত সম্রাট মামুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নাম উঠে আসা মো. শামীম ওরফে ‘কসাই শামীম’ (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গৌরীপুর তদন্ত কেন্দ্রের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি (সরকার বাড়ি) গ্রামের মৃত সালামত বেপারীর ছেলে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্রাট মামুন হত্যা মামলায় শামীম এজাহারভুক্ত আসামি। এছাড়া মামলার তদন্তে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও তার নাম উঠে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত সম্রাট মামুন হত্যা মামলাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24