1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে বিডিলেক্স পোর্টাল কর্নারের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

আইনি গবেষণাকে আরও আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর করতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির লাইব্রেরিতে অনলাইন লিগ্যাল রুলিং প্ল্যাটফর্ম ‘বিডিলেক্স’-এর পোর্টাল কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, বর্তমান সময়ে আইনি পেশায় প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।

তিনি বলেন, বিডিলেক্স ব্যবহারের মাধ্যমে আইনজীবীরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ রায়, নজির ও আইনি তথ্য দ্রুত সংগ্রহ করতে পারবেন। এর ফলে বিচারপ্রার্থীদের আরও কার্যকর ও মানসম্মত আইনি সেবা প্রদান সম্ভব হবে। বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন বলেন, স্মার্ট বিচারব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর আইনি গবেষণার বিকল্প নেই। তিনি জানান, বিডিলেক্স ডেটাবেজ চালুর ফলে বিশেষ করে নবীন আইনজীবীরা অল্প সময়েই প্রয়োজনীয় রায় ও আইনি রেফারেন্স সংগ্রহ করে মামলার প্রস্তুতি আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন।

এতে আদালতের সময় সাশ্রয়ের পাশাপাশি বিচারপ্রক্রিয়াও আরও গতিশীল হবে। আলোচনা সভায় কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে আধুনিক প্রযুক্তিনির্ভর এই অনলাইন পোর্টাল চালুর মাধ্যমে স্থানীয় আইনজীবীদের আইনি গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিচারসেবার মানোন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24