1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কুড়িগ্রামে তেল কম দেয়া ও অনিয়মে ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় জ্বালানি তেলের পরিমাপে কম দেওয়া এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় একটি ফিলিং স্টেশনকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসন, কুড়িগ্রামের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে চারটি মামলা দায়ের করা হয়।

অভিযানে পাটেশ্বরী এলাকার মেসার্স আর.আর ফিলিং স্টেশন-এ জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুদ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়। এ সময় দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে।

এছাড়া ফিলিং স্টেশনটির আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের বৈধ ক্যালিব্রেশন চার্ট, ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজের ভেরিফিকেশন সনদ এবং অগ্নিনির্বাপক সরঞ্জামের মেয়াদ সংক্রান্ত কাগজপত্রও অনুপস্থিত বা অকার্যকর পাওয়া যায়।

এসব অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯/৪৬, ৩২(১)/৪৮ ও ৩২(৩)/৪৮ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম (পরিদর্শক, মেট্রোলজি) এবং প্রকৌশলী তাদমিরা শারমিন (পরিদর্শক, মেট্রোলজি)।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সঠিক নিয়মে জ্বালানি তেল বিক্রয়, ডিসপেনসিং ইউনিটের পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণ এবং দ্রুত বিএসটিআই, রংপুর কার্যালয় থেকে বৈধ ভেরিফিকেশন সনদ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24