1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কুড়িগ্রামে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষক কর্মশালা, বীজ বিতরন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে কুড়িগ্রামে কৃষক কর্মশালা অনুষ্ঠিত হবিতরণয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি উৎপাদন বৃদ্ধি, উন্নত জাতের হাইব্রিড ধানের চাষ সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের সচেতন করতেই এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের সঠিক বীজ নির্বাচন, জমি প্রস্তুতি, সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন, পরিচর্যা এবং অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন আধুনিক কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড প্রধান কার্যালয়ের বীজ আলু বিভাগের পিএম কৃষিবিদ এ.এস.এম. নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের রংপুর অঞ্চলের আরএসএম মো. রশীদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার ও বিশিষ্ট বীজ ব্যবসায়ী শফিকুল ইসলাম।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ মো. নাজমুল ইসলাম, মনিটরিং অফিসার, রংপুর রিজিওন। স্বাগত বক্তব্য রাখেন মাহাবুব আলম, টিএসও, কুড়িগ্রাম টেরিটরি।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে এক কেজি করে হাইব্রিড ধান ‘রাজা’ বীজ বিতরণ করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাইব্রিড ধানের আবাদ বাড়ানো গেলে কৃষকরা অধিক ফলন পাবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে তাদের চাষাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24