1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কংগ্রেস আওতায় নেত্রকোণার মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মদন উপজেলা হলরুমে আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কামারবাড়ি নেত্রকোণা উপ পরিচালক রাকিবুল হাসান। তিনি বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পার্টনার কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমান মিজান, উপজেলার কৃষি খাতের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, পার্টনার কংগ্রেসর মাধ্যমে কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হোসেন শামীম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কৃষি ও পুষ্টিভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মদন উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, সাবেক ভাইসচেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন, প্রাণি সম্পদ অধিদপ্তর উপজেলা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব আলম, ৮নং ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, মদন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার উজ্জল,দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। এ সময় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির টেকসই বিকাশে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মোঃ আলম খান।

মদন,নেত্রকোনা।

মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.

তাং-২৪/০৬/২০২৬ইং.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24