1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ সবুর শেখ, ফুলতলা উপজেলা প্রতিনিধি।

খুলনা | ১৪ জুন ২০২৬
খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৩ জুন ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে ১৪ জুন সকাল ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা থেকে ৬ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ৫ জন, লবণচরা থানা থেকে ৩ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ২ জন, দৌলতপুর থানা থেকে ১ জন, আড়ংঘাটা থানা থেকে ১ জন, খানজাহান আলী থানা থেকে ১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ বলেছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কেএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24