1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কেন্দুয়ায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণা, ২৩ মে ২০২৬
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নে সরকারি ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসারের বিরুদ্ধে তালিকা অনুসরণ না করে কার্ড বিতরণ এবং চাল কম দেওয়ার অভিযোগ করেছেন।

অভিযোগকারীদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি সুবিধাভোগীকে ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেককে ৮ বা সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে। এছাড়া ভিজিএফের তালিকা প্রণয়নে অনিয়ম ও পছন্দের ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগের পক্ষে একটি ভিজিএফ কার্ডের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার্ডে ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানের ছবি-সহ সাক্ষর দেখা যাচ্ছে। কার্ডে “পরিমাণ: ১০ কেজি” উল্লেখ থাকলেও বাস্তবে কম চাল পাওয়ার কথা জানিয়েছেন কয়েকজন সুবিধাভোগী।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসারের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল নিয়ে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24