
কেন তুমি আসো নি? প্রজাপতি,
আমার কাছে।
আমি কত ভেবেছি,লিখেছি,
তোমায় নিয়ে!
আমি লিখেছি কবিতা
কত তনময় হয়ে
তবু তুমি আসো নি,প্রজাপতি,
আমার কাছে!
প্রজাপতি প্রজাপতি তুমি কি আছো
ফুলের বাগানে?
নাকি তুমি,গিয়েছো চলে৷
অন্য গ্রামে?
শোনো,প্রজাপতি,
ভুল করেও যেওনা তুমি,
ওই গাছের নিকটে ;
যে গাছ,জেগে থাকে চুপচাপ,
. তার দুই পাতা খুলে।
যখনই আকৃষ্ট হয়ে,
পোকামাকড় ভুল করে সেখানে পা ফেলে।
স্পর্শ করে তার দুই কাটা,
সংকেত পেয়ে যায় সেই গাছটা,
তাড়াতাড়ি একসাথে লাগিয়ে ফেলে,
. তার দুই পাতা।
গাছটি তখন ভেতরে,বের করে,
একটি তরল পদার্থ ;
যা পোকামাকড় কে,
করে ফেলে নিমিষে পানীয়!
তারপরে সে করে পানীয় পান,
দুটি পাতা খুলে আবার,
ভুল করেও যেওনা নিকটে তার!
প্রজাপতি, প্রজাপতি,
বলছি আরো তোমায় আমি,
কাদা থেকে পানি গ্রহণের সময়,
চলমান রেখো তোমার চক্ষু দয়,
বারে বারে সেথায়, পেয়েও যেন ভয়!
তুমি যেখানে,পানি পান করতে চেয়েছিলে,
. সে জায়গাটি ভালো নয়!
সাবধান হইও প্রজাপতি!
কোথায় রয়েছে ব্যাঙ-ব্যাঙ্গাচি,
তাদের লম্বা জিহ্বা দিয়ে,
ধরে খেয়ে নিয়ে,
করতে পারে মৃত তোমায়।
প্রজাপতি, প্রজাপতি,
কখনো তো আমি,কষ্ট দেই নি,
তোমাকে!
তবু তুমি আসো নি!প্রজাপতি!
আমার কাছে!
প্রজাপতি, প্রজাপতি,
আমি তোমার কাছে গেলে ;
কেন তুমি উড়ে যাও?
তোমার রঙ্গিন পাখা মিলিয়ে।
তোমার দুই সপ্তাহ জীবন,
কিছুদিন পর তোমার মরন,
কেউ তোমার দুঃখ বুঝিলো না হায়!
যে খারাপ কাজ করে না,
সেই শুধু আঘাত পায়!