1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্যের হামলায় এক পল্লী চিকিৎসক মারাত্মক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে আহত ওই চিকিৎসকের পিতা আবু বকর সিদ্দিক বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়নের পাত্রপাড়া গ্রাামের আবু বকর সিদ্দিকের ছেলে পল্লী চিকিৎসক তৌহিদুজ্জান তুহিন (৩৬) গত মঙ্গলবার রাত ৮টার দিকে ওই গ্রামে নিজ ওষুধের দোকানে বসে ছিলেন। ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে মজিদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মনি (৪৫) ও তাঁর পিতা মোহাম্মাদ আলী (৭০) তার দোকানে প্রবেশ করে গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে তারা তৌহিদুজ্জান তুহিনকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন। এতে তার বাম হাত ভেঙ্গে ও মাথা ফেটে যায়। এ সময় পল্লী চিকিৎসক তৌহিদুজ্জান তুহিনের ডাক চিৎকারে এলাকাবাসি উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর আগেই আসামীরা তাঁর দোকানের ড্রয়ারে রাখা ৫৫,৫০০ টাকা নিয়ে চলে যান। এ ঘটনার প্রতিকার চেয়ে আহত ওই চিকিৎসকের পিতা আবু বকর সিদ্দিক বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে বুধবার (২৯ এপ্রিল-২৬) কেশবপুর থানায় লিখিত একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
১নং আসামী মনিরুজ্জামান মনির মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
কেশবপুর থানার ওসি (তদন্ত) সহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবিঃ
৩০/৪/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24