1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কেশবপুরে গাঁজা সেবনের অপরাধে ৪ জনকে কারাদন্ড

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। এর মধ্যে গাঁজা সেবনকারী ৪ জন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া, হাসান আলী নামে এক যুবককে গাঁজা চাষের অপরাধে আটক করা হয়। এ সময় পুলিশ তার লাগানো ৮ফুট লম্বা দুটি গাঁজা গাছ জব্দ করে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৫ মে-২৬) বিকেল থেকে রাত পর্যন্ত থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার নেহালপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে জুয়েল রানা (২২), বগা গ্রামের মফিজুল ইসলামের ছেলে সুমন হাসান (২৩), সন্ন্যাসগাছা গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমান আলী (২৬) ও পৌর এলাকার ভোগতী গ্রামের আব্দুল আজিজের ছেলে শিমুল হোসেনকে (৩৫) গাঁজা সেবনকালে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
এছাড়া, একই দিন বিকালে থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে হাসান আলীকে (৩৯) গাঁজা চাষের অপরাধে আটক করা হয়। এ সময় তার লাগানো ৮ফুট লম্বা দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার নং-৭।
কেশবপুর থানার ওসি (তদন্ত) সহিদুল ইসলাম বলেন, হাসান আলীর বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্য চার জনকে আটকের পর তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভ’মি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
ছবিঃ
০৬/০৫/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24