1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

কেশবপুরে চিংড়া পুলিশ ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে বেনামী অভিযোগ, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবির তীব্র নিন্দা জানায়।

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

মো: হুমায়ুন কবির স্টাফ
রিপোর্টোর

তাং ১৯/০৬/২০২৬

যশোরের কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইনের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সম্প্রতি দেওয়া বেনামী অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিংড়া পুলিশ ক্যাম্প এলাকায় অতীতে বিভিন্ন কারণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দীর্ঘ সময় দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে ক্যাম্প ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনরত এসআই শামীম হোসাইন এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন বলে জানা যায়। এতে একটি অসাধু ও স্বার্থান্বেষী মহলের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে বেনামী ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর একাংশের দাবি, বর্তমান ক্যাম্প ইনচার্জ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। ফলে স্থানীয় দালাল ও সুবিধাভোগী চক্রের তৎপরতা কমে যাওয়ায় ক্ষুব্ধ একটি মহল তাকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দাখিল করছে।
এ বিষয়ে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন বলেন, “আমি অসহায় ও গরিব মানুষকে অযথা হয়রানি করি না। ত্রিমোহনী ও সাগরদাঁড়ি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কেউ বলতে পারবে না যে, আমি অন্যায়ভাবে কাউকে হয়রানি করেছি। সাধারণ মানুষের সঙ্গে বন্ধুর মতো মিশে তাদের সমস্যার কথা সরাসরি শুনি। এটি হয়তো একটি বিশেষ মহলের পছন্দ হচ্ছে না। এজন্যই তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনছে। আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। এসব অভিযোগ নিয়ে আমি চিন্তিত নই। সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্বল।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24