1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

কেশবপুরে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

মাননীয় সংসদ সদস্য ৯০-যশোর-০৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নায়ন কর্মসূচী (এডিপি)র বিশেষ বরাদ্দের আওতায় এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেলসহ বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (৩ জুলাই) কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ সাইদুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখন, যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী এম. এ. জাসির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সিনিয়র নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোঃ তবিবুর রহমান এবং পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান।
এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির বিশেষ বরাদ্দের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রকৃত উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি উপকারভোগীদের এ সহায়তা আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের কাজে লাগানোর আহবান জানান।
অনুষ্ঠান শেষে যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী বিনামূল্যে দরিদ্র ও অসহায়দের মধ্যে ২৬ টি সেলাই মেশিন, ৩০ টি বাই সাইকেল ২৭ টি হুইল চেয়ার, ১০৮ টি ফুটবল, ৪৯ টি ভলিবল ও ১২ টি ক্রিকেট সেট বিতরণ করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ছবিঃ
০৩/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24