
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলায় প্রতিবন্ধী তিন শিশুর চলাচলের কষ্ট লাঘবের লক্ষ্যে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। প্রতিবন্ধীর মুখে হাসি ফোটালেন ইউএনও।বৃহস্পতিবার (৩০ এপ্রিল-২৬) দুপুরে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইল চেয়ার তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন।
হুইল চেয়ারপ্রাপ্ত উপকারভোগী শিশুরা হলো—উপজেলার ভোগতীনরেন্দ্রপুর এলাকার মোস্তফা কামালের মেয়ে লামিয়া খাতুন, মাদারডাঙ্গা গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে রাজিবুল ইসলাম এবং গৌরীঘোনা গ্রামের সোহাগ ফকিরের ছেলে মাহিন হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অসহায় এসব প্রতিবন্ধী শিশুর চলাচলের কষ্ট লাঘবের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়। হুইল চেয়ার পেয়ে শিশুদের মাঝে আনন্দের পাশাপাশি স্বস্তি প্রকাশ করেছেন তাদের অভিভাবকরাও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন জানান, হুইল চেয়ার পাওয়ায় ওই প্রতিবন্ধী শিশুদের চলাফেরা করার কষ্টটা কিছুটা হলেও ঘুচবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ছবিঃ
০১/০৫/২৬