1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কেশবপুরে শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদ্রাসায় উপবৃত্তি, মিড-ডে মিল চালুকরণ ও শিক্ষক জাতীয়করণের দাবীতে কেশবপুরে মানব বন্ধন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ মে-২৬) দুপুরে কেশবপুর উপজেলা মাদরাসার সকল স্তরের শিক্ষক- কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বৃন্দের আয়োজনে কেশবপুর বাজারে ওই মানব বন্ধনে বক্তারা বলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে উপবৃত্তি ও মিড-ডে মিল সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। ফলে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের অনেক শিক্ষার্থী নিয়মিত পাঠদানে আগ্রহ হারাচ্ছে এবং ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাই দ্রুত শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড-ডে মিল চালুর দাবি জানান তারা।
এসময় বক্তারা আরও বলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তাদের জাতীয়করণের দাবি জানান বক্তারা। তারা বলেন, শিক্ষকদের জাতীয়করণ করা হলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরাও উপকৃত হবে।মানববন্ধনে কেশবপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ছবিঃ
২০/০৫/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24