1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যশোরের কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আলতাপোল এলাকার সাড়ে আটশো পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু। শনিবার (২৩ মে-২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ঈদ সামগ্রী বিতরণ করেন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে নিজস্ব অর্থায়নে ওয়ার্ডের প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করায় এলাকার সর্বস্তরের জনগণের বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জানা গেছে, সকল স্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবিক দৃষ্টিকোণ থেকে শনিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত পৌর শহরের থানা মোড়, শান্তিপাড়া, মাছবাজার, কলেজপাড়া, আলতাপোল এলাকার প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে বিরানির চাউল, মসলা, সেমাই, চিনি, সয়াবিন তেল ও আলু প্রদান করা হয়।
ঈদ সামগ্রী পেয়ে ধনী ও গরীর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সুবিধাভোগীর অনেকেই বলেন, সাবেক কাউন্সিলর বাবু সবসময় গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। প্রতিবছর ঈদুল ফিতরের সময় নিজস্ব অর্থায়নে তার ওয়ার্ডের সকল পরিবারের পানির বিল পরিশোধ করেন। প্রচন্ড শীতের মধ্যে গরীব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং মা-বোনদের মাঝে শাড়ি, থ্রি-পিস বিতরণ করেন। শুধু তাই নয়! সদ্য ভুমিষ্ট হওয়া শিশুর জন্য বেবি সেট প্রদান করে থাকেন। নানান মানবিক কর্মকান্ড পরিচালনার জন্য এলাকায় বেশ জনপ্রিয় একজন নেতা এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে সুনাম কুড়িয়েছেন।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু বলেন, কে ধনী, কে গরীব সেটা মূখ্য বিষয় নয়! সকল ভেদাভেদ ভুলে সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য নিজ ওয়ার্ডের সকল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ-উল-আযহার শুভেচ্ছা রইলো। সকলের শান্তিতে হোক আমার শান্তি।
ছবিঃ
২৩/০৫/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24