1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত-২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল২৬) রাত আনুমানিক ১০টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে মনিরামপুর উপজেলার ফকির রাস্তা এলাকায়, কেশবপুর-মনিরামপুর সড়কের মধ্যবর্তী বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক নাইম (২৬) কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের নজরুল মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কেশবপুর মধ্যকুল পাম্পে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়লে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
এ দূর্ঘটনায় তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা জানান, নাইম ছিলেন পরিশ্রমী ও নম্র স্বভাবের একজন তরুণ। জীবনের অনেক স্বপ্ন নিয়ে পথ চলা এই যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাহত।
স্থানীয়দের মতে, বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় সতর্কতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুম নাইমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। আহত দুইজনের দ্রুত সুস্থ্যতার জন্যও এলাকাবাসী প্রার্থনা করছেন।
ছবিঃ
৩০/০৪/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24