1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছেন। গত শনিবার (৬ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনাকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৬জন ব্যবসায়ীকে সাড়ে ছয় হাজার টাকা এবং সোয়াবিন তেলের মূল্য থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে-২৬) দুপুরে কেশবপুর পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ভাই ভাই পাটি ঘরের মালিক ফয়সাল-কে ১’হাজার, চয়েস কসমেটিক্স-এর মালিক ইমামুল-কে ১’হাজার টাকা, ভিম স্টোরের মালিক কানাই-কে ৫’শত টাকা, অরুণ পাল-কে ১’হাজার টাকা, রাজু গার্মেন্টেসের মালিক রাজু আহমেদ-কে ১’হাজার টাকা, বনিক বাসনালয়ের মালিক-কে স্থানীয় সরকার ও পৌরসভা আইনে ২’হাজার টাকা জরিমানা এবং সোয়াবিন তেলের মূল্যের থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে মুদি ব্যবসায়ী তপন কুমার-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ছয় ব্যবসায়ীকে সাড়ে ছয় হাজার টাকা এবং সোয়াবিন তেলের মূল্যের থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১’হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
ছবিঃ
১৭/০৫/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24