1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

” কৈশোরে জুড়েছিল আমাদের এ প্রাণে প্রাণ, রবে’তা আমৃত্যু বন্ধুত্ব অম্লান”এই শ্লোগানকে সামনে রেখে দীর্ঘ ১৮ বছর পর কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি ব্যাচ ২০০৭-এর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আড়ম্বরের সাথে এক আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে-২৬) কলেজ অডিটোরিয়ামে দিনভর আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় স্মৃতিময় পরিবেশের সৃষ্টি হয়।
প্রাক্তন শিক্ষার্থী সনজিত সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুল হান্নান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক এনায়েত হোসেন এবং গণিত বিভাগের শিক্ষক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী আয়োজন কমিটির অন্যতম আয়োজক মাসুম বিল্লাল। তিনি তার বক্তব্যে দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাচের অনেক প্রাক্তন শিক্ষার্থী তাদের ছাত্রজীবনের নানা স্মৃতিচারণ করেন। একে-অপরে কোলাকুলি, হাসি, আনন্দ ও আবেগঘন মুহূর্তে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও মিলনমেলায় পরিণত হয়ে ওঠে।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অবশেষে প্রীতি ভোজের আয়োজনসহ দীর্ঘ ১৮ বছর পর বন্ধুরা আলিঙ্গনসহ পুরাতন দিনের কথা বলে কিছুটা হলেও মনের ব্যাথা প্রকাশ করতে দেখা যায়।
ছবিঃ
৩০/০৫/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24