1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ক্রীড়াই মাদকের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র- মঈনুল আলম ছোটন

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮১ বার পঠিত

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মঈনুল আলম ছোটন বলেন, সারাদেশের গ্রামগঞ্জ অপ্রত্যাশিতভাবে মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছে। মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই সামাজিকভাবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, “ক্রীড়াই মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র।” মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গ্রামে গ্রামে শিশু, কিশোর ও তরুণদের জন্য নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও ইভেন্ট আয়োজনের বিকল্প নেই।

গতকাল শুক্রবার (২৯ মে) বিকাল ৫টায়
পটিয়ার রশিদাবাদ আরফা-করিম উচ্চ বিদ্যালয় মাঠে রশিদাবাদ স্পোর্টস একাডেমির আয়োজনে “ক্রীড়া উৎসব-২০২৬” ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রশিদাবাদ স্পোর্টস একাডেমির উপদেষ্টা ও ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক মোর্শেদুল শফি হিরুর সভাপতিত্বে এবং উপদেষ্টা মাইনুল হাসান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মাহাবুবুর রহমান, এস এম হারুনুর রশীদ, হাসমত আলী, সাজ্জাদ হোসেন এনাম ও শহীদুল আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রশিদাবাদ স্পোর্টস একাডেমির সভাপতি মোহাম্মদ আরাফাত চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রহিম টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24